বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকায় উন্নয়ন হয়নি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

কিছু এলাকার প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেসব এলাকার অবকাঠামোগত উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৷

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরী উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷

আসিফ মাহমুদ বলেন, দারিদ্র্যের হার উত্তরবঙ্গের দিকে কিছুটা বেশি৷ তাদের প্রতি আমাদের কিছু প্রতিশ্রুতি রয়েছে৷ এসব এলাকায় গুদাম না থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন না ফসলের৷ ফলে আমরা সেসব এলাকায় গুদাম স্থাপন এবং প্রক্রিয়াকরণ জোনের জন্য উদ্যাগ নেব৷ তিস্তা নদীর ভাঙনের ফলে যারা গৃগহীন হয়েছেন তাদের পূনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে৷

তিনি বলেন, রাজনৈতিক প্রিভিলেজের কারণে কোনো এলাকায় বেশি উন্নয়ন আর কোনো এলাকায় কম উন্নয়ন যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে৷ এমনটা যাতে আর না হয়৷ আমরা দেখেছি গোপালগঞ্জের একটি উপজেলায় গেলে দেখা যাচ্ছে কতটুকু উন্নয়ন হয়েছে আর রংপুরের আরেকটি জেলায় কতটুকু উন্নয়ন হয়েছে৷ 

উপদেষ্টা বলেন, অন্তবর্তী সরকার খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছে৷ সুতরাং এই অল্প সময়ে লাইব্রেরি স্থাপনের মতো এরকম উদ্যোগ নেওয়া খুব চ্যালেঞ্জিং৷ আমরা মাত্র ২৩ কোটি টাকায় সারাদেশে ১১টি জেলার ৪৪টি পাবলিক লাইব্রেরি করছি৷ আমরা খুব দ্রুত দেশের সকল উপজেলায় পাবলিক লাইব্রেরি করার প্রকল্প হাতে নেব৷ আমরা এমন একটা লাইব্রেরী করতে চাই যেখানে সবাই আসতে আগ্রহ করবে৷ অন্য সরকারি ভবনের মতো পড়ে থাকবে না৷

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com