মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষকদের উৎসবভাতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : রাষ্ট্রপতি নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৬, জামায়াত পাচ্ছে ১৩ আসন পুঁজিবাজারের উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের ‘বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে যৌথভাবে কাজ করার নতুন সুযোগ সৃষ্টি করেছে’ ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানিসহ নানা ইস্যুতে আলোচনা ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

পাকিস্তানের সেনাপ্রধানকে বৈঠক-মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার স্থানীয় সময় দুপুর ১ টার দিকে হোয়াইট হাউসের কেবিনেট রুমে হবে এ বৈঠক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের নিরাত্তাবিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বৈঠকে থাকবেন। শিডিউল অনুযায়ী, বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন তারা। এক বিৃবতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে ইরানের। ইরান এবং ইসরায়েলের চলমান সংঘাতে পাকিস্তান যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে— সেই বার্তা দিতেই ফিল্ড মার্শালকে বৈঠক ও মধ্যাহ্নভোজে ডেকেছেন ট্রাম্প।

এছাড়া যদি ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তেহরান যেন ইসলামাবাদ থেকে কোনো সুবিধা না পায়— সেই বার্তায় আসিম মুনিকে দিতে চায় ট্রাম্প প্রশাসন।

দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের কয়েকটি এলাকায় ইরানের সঙ্গে স্থল সীমান্ত আছে পাকিস্তানের। এসব সীমান্তের মধ্যে গাওদার জেলার গাব্দ-রিমদান এবং চাঘি জেলার তাফতান সীমান্ত ক্রসিং সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত।

তবে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত বন্ধ রেখেছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৩ জুন ইরানে ইসরায়েলে হামলা শুরুর পরদিন ১৪ জুন এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির, যিনি এ মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি।

ইসরায়েল ইরানে অভিযান শুরুর পর  ১৫ জুন রোববার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি এ আহ্বান জানানোর তিন দিনের মধ্যে দেশটির সেনাপ্রধানকে বৈঠকে ডাকল ট্রাম্প প্রশাসন।

সূত্র : বিবিসি, এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com