ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভূমি উপদেষ্টা ও সচিবের সঙ্গে দেখা করলেন সারজিস

ভূমি অফিসসহ মাঠ পর্যায়ের ভোগান্তির সামগ্রিক বিষয় তুলে ধরে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি৷

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, অভ্যুত্থানের পরে বাংলাদেশের যতগুলো উপজেলায় যাওয়ার সুযোগ হয়েছে সব উপজেলায় কয়েকটি কমন বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তার মধ্যে একটি ভূমি অফিস। আর্থিক লেনদেন, জনগণকে হয়রানি, সাব-রেজিস্টার না থাকা থেকে শুরু করে জমি-জায়গা সংক্রান্ত পুরোনো কাগজপত্রের বোঝা মানুষের সেবাকে দুর্ভোগের জায়গায় নিয়ে গিয়েছে।

তিনি লেখেন, মাঠ পর্যায়ের ভোগান্তির সামগ্রিক বিষয়গুলো তুলে ধরার জন্য আজকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ভূমি সচিব সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলি।

তিনি লেখেন, উভয়ে জানান, মাঠ পর্যায়ে ভূমি সেবা থেকে শুরু করে ভূমি সংক্রান্ত সবকিছু অনলাইনভিত্তিক করা হলে এবং দেশের বাইরে থেকে উন্নত প্রযুক্তি এনে সার্ভে, ম্যাপিং কমপ্লিট করতে পারলে এ সংক্রান্ত সমস্যা অনেকাংশে কমে আসবে।

পাশাপাশি ভূমি অফিসগুলোতে চাঁদাবাজ সিন্ডিকেটদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে। সেই লক্ষ্যে তারা কাজ শুরু করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে সেটা অনেকাংশ দৃশ্যমান হবে।

তিনি আরও লেখেন, উপজেলার ভূমি অফিসগুলোতে টাকার খেলা, দলীয় চাঁদাবাজি, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

ভূমি উপদেষ্টা ও সচিবের সঙ্গে দেখা করলেন সারজিস

আপডেট সময় ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫