বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ দিল্লির ভেটো উপেক্ষা: ভূরাজনীতিতে বাংলাদেশের নতুন যুগ

পরিস্থিতি বেশ স্বস্তিকর মনে হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর রাজনৈতিতে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠক এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলোর যদি কোনো কথা বলেন সেটা ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গেই নিশ্চয়ই বলবেন।

নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল সেটির অবসান হয়েছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন, প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com