ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ইসরাইলকে লক্ষ্য করে ইরান আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে ইসরাইলজুড়ে বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলা হয়েছে। খবর বিবিসির।

ইসরাইলের হামলার জবাবে গত শুক্রবার রাতে ইরানও পাল্টা হামলা চালায়। শনিবার (১৪ জুন) দ্বিতীয় দিনের মতো ইসরাইলে হামলা চালিয়েছে তেহরান।

ইসরাইলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

আল–জাজিরা জানিয়েছে, ইরানি হামলার জেরে পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলেছে দেশটির সামরিক বাহিনী।

এদিকে বিবিসি জানিয়েছে, সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে ইসরাইল ও ইরান একযোগে আক্রমণ শুরু করেছে।

বাংলা৭১নিউজ/সূত্র: আল জাজিরা, বিবিসি

Tag :

অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আপডেট সময় ০৮:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫