ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন।

বাসের যাত্রী মোহাম্মদ শাকিল বলেন, দেড় ঘণ্টা ধরে একই স্থানে বসে রয়েছি। টোল আদায়ের ধীরগতির কারণে এমন হয়েছে৷ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এতে যানজটে অনেক কষ্ট হচ্ছে।

আরেক যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, মহাসড়কে খুব যানজট। রাস্তায় তেমন পুলিশ নেই। নিয়মশৃঙ্খলা ঠিকমতো কেউ পালন করছে না। প্রশাসন ঠিকমতো তদারকি করলে যানজট নিরসন হবে৷

যাত্রী মনিরুজ্জামান চৌধুরী সাজু বলেন, ঈদ করার জন্য রংপুরে যাবো। রাতে গাড়িতে উঠেছি। কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারিনি। গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে যার মতো করে যাচ্ছে।

রংপুরগামী বাসের চালক মোহাম্মদ নূর ইসলাম বলেন, রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে যানজট। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি। এখন কী করবো? এভাবেই দুর্ভোগ নিয়ে আমাদের যেতে হচ্ছে৷

বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এতে করে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পার হতে পারছে না। যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চাকা খুলে যায়। এতে গাড়িটি সরাতে দেরি হওয়ার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে আমরা নিরসলভাবে কাজ করছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট

আপডেট সময় ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫