ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙামাটিতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয় Logo ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ Logo রাজধানী থেকে সাবেক প্রতিমন্ত্রী আটক Logo নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী Logo নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ Logo গঙ্গা চুক্তি নবায়ন চায় ঢাকা, পাকিস্তানের কাছে ৭১-এর অনুশোচনাও প্রত্যাশা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর

ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জামালপুরের ইসলামপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল রানা (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে একটি মোটরসাইকেল ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল ও সোহেল রানা নিহত হন। গুরুতর আহত অবস্থায় জিয়াউল হককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে ভয়াবহ নেটওয়ার্ক বিপর্যয়

ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় ১০:৩৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬