ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাদারীপুর ও ফরিদপুরে সরানো হলো গোপালগঞ্জের ৫ কেন্দ্রের পরীক্ষা Logo রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪৪২, বিস্ফোরক উদ্ধার Logo আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে Logo পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২ Logo সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ Logo দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে Logo সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি

শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, এভাবে সবার সুর পরিবর্তন হবে।’

রবিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, “১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সাথে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।”

গতকাল শনিবার রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলেছেন বলে জানান রাশেদ খাঁন। তিনি বলেন, ‘ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…। পরবর্তীতে আরেক জায়গায় বলেছেন, সুযোগ পেলে যাব। কিন্তু তিনি ১৬ ডিসেম্বরেই যে আসবেন, এটি একটিবারের জন্যও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে একপ্রকার সরিয়ে নিলেন।’

বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে তারা সবাই ভারতে পালাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘শেখ হাসিনার অডিও বক্তব্যের পরে অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারো অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধে ধরন বুঝিয়ে দিয়েছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদারীপুর ও ফরিদপুরে সরানো হলো গোপালগঞ্জের ৫ কেন্দ্রের পরীক্ষা

শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন

আপডেট সময় ১২:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬