ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, চালক উধাও

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮ বছর) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে সেতুতে ফেলে পালিয়ে গেছেন মোটরসাইকেল চালক। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। কোনো কারণে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে চালক তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, চালক উধাও

আপডেট সময় ১০:০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬