ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেক-কারিনার দিকে মাইক ছুড়েছিলেন কেন পরিচালক?

চার বছর পর ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ফিরেছেন সুরাজ বরজাতিয়া। সাধারণত শান্ত ও নম্র স্বভাবের পরিচালক হিসেবেই পরিচিত তিনি। তবে একসময় রাগের মাথায় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও কারিনা কাপুর খানের দিকে মাইক ছুড়ে মেরেছিলেন সুরাজ। সম্প্রতি এক পডকাস্টে সেই ঘটনার কথা নিজেই জানিয়েছেন তিনি।

সিদ্ধার্থ কান্নারের পডকাস্টে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করেন সুরাজ। তিনি বলেন, অভিষেক ও কারিনা দুজনই খুব ভালো মানুষ। তাদের দুজনকেই তিনি পছন্দ করেন। তবে তখন দুজনই সেটে অনেক দুষ্টুমি করতেন। তারা এলেই সুরাজের আর রিহার্সাল করার সুযোগ থাকত না।

সুরাজ বলেন, অভিষেক খুব রসিক মানুষ ছিলেন। এ কারণে তিনি ছিলেন পরিচালকের অন্যতম পছন্দের একজন। তবে সিনেমার কাজ নিয়ে সেই সময় বেশ দুশ্চিন্তায় ছিলেন সুরাজ। ঠিকমতো ঘুমও হতো না, হাতে সময়ও ছিল কম। একদিন অভিষেক ও কারিনা তার সঙ্গে মজা করতে থাকলে ধৈর্য হারিয়ে ফেলেন তিনি। একপর্যায়ে তাদের দিকে মাইক ছুড়ে মারেন।

২০০৩ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি সিনেমা ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ পরিচালনা করেন সুরাজ বরজাতিয়া। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন, কারিনা কাপুর খান ও অভিষেক বচ্চন। সিনেমার গল্প সঞ্জনা নামের এক তরুণীকে ঘিরে। হৃতিক অভিনীত প্রেম কিষেন মাথুর ও অভিষেক অভিনীত প্রেম কুমার; দুজনের সঙ্গে পরিচয়ের পর বদলে যায় তার জীবন।

তারকাবহুল অভিনয়শিল্পী থাকলেও সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পায়। বক্স অফিসেও প্রত্যাশিত সাফল্য পায়নি।

এবার সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে অভিষেক ও কারিনাকে। এতে শাহরুখ খানের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। অন্যদিকে, কারিনাকে শাহরুখের সঙ্গে একটি গানে ইতোমধ্যে দেখা গেছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অভিষেক-কারিনার দিকে মাইক ছুড়েছিলেন কেন পরিচালক?

আপডেট সময় ০৯:৪৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬