ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

‘সাধক বামাক্ষ্যাপা’য় সব্যসাচী চৌধুরী, ইনসেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে এবার প্রাইম টাইমে প্রদর্শিত হবে টলিউড সিনেমা ‘সাধক বামাক্ষ্যাপা’। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর ছবিটির মুক্তির দ্বিতীয় সপ্তাহে নতুন করে আরও ৬৩টি প্রেক্ষাগৃহ যুক্ত হয়েছে।

সম্প্রতি প্রেক্ষাগৃহের মালিক, প্রযোজক ও পরিচালকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের সব প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা সিনেমা প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। নির্দেশনা অনুযায়ী, দুপুর ৩টা থেকে রাত ৯টার মধ্যে এই সিনেমার অন্তত একটি প্রদর্শনী রাখতে হবে।

বৈঠকে টলিউডের বাংলা সিনেমার জন্য পর্যাপ্ত প্রেক্ষাগৃহ ও প্রাইম টাইমে প্রদর্শনীর সুযোগ না পাওয়ার অভিযোগও উঠে আসে। বিশেষ করে বড় বাজেটের হিন্দি সিনেমা মুক্তির পর ‘সাধক বামাক্ষ্যাপা’র মতো বাংলা সিনেমার প্রদর্শনী নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে আলোচনা হয়।

বাংলা সিনেমার জন্য প্রাইম টাইম নিশ্চিত করার পাশাপাশি প্রযোজকদের চিহ্নিত করা প্রেক্ষাগৃহগুলোতে ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শনী চালু রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই দ্বিতীয় সপ্তাহে ছবিটির প্রদর্শনীর জন্য আরও ৬৩টি হল যুক্ত হয়েছে। এতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার দর্শকের কাছে ছবিটি পৌঁছানোর সুযোগ বাড়ল।

পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সাধক বামাক্ষ্যাপা’ গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মা তারার ভূমিকায় রয়েছেন পায়েল দে। মুক্তির পর ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছে।

‘সাধক বামাক্ষ্যাপা’ মূলত একটি জীবনীমূলক ও ভক্তিমূলক গল্পে নির্মিত একটি সিনেমা। এর আগে ধারাবাহিক আকারেও নির্মাণ হয়েছিল এটি। মূল চরিত্রে ছিলেন সব্যসাচী চৌধুরী। সিনেমার গল্পটি উনিশ শতকের প্রখ্যাত তন্ত্রসাধক বামাক্ষ্যাপার জীবন, ত্যাগ এবং মা তারার প্রতি তার নিখাদ মাতৃভক্তিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

আপডেট সময় ০৮:৩৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬