ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও টোস্টার প্রোডাকশনের সিইও নোভা ফিরোজ
যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ও সিরিজের প্রচার এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে টোস্টার প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে চরকির ‘ইউএস কমার্শিয়াল অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করবে।

এ উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে চরকির কনটেন্ট আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাঙালি ও অবাঙালি দর্শকদের মধ্যেও বাংলা কনটেন্টের প্রচার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্ব তৈরিতেও কাজ করবে টোস্টার প্রোডাকশন।

প্রতিষ্ঠানটির সিইও ও অভিনেত্রী নোভা ফিরোজ বলেন, ‘দেশের বাইরে আমরা যারা থাকি, তারা জানি দেশের কোনো কনটেন্ট দেখার জন্য আমরা কতটা মুখিয়ে থাকি। প্রবাসীদের এই চাহিদা চরকি দীর্ঘদিন ধরেই পূরণ করে আসছে। আমাদের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে চরকিকে আরও সহজে এবং আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই উদ্যোগকে বাংলা কনটেন্টের বৈশ্বিক বাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে চরকির কার্যক্রমকে আরও দৃঢ় করার মধ্য দিয়ে আমরা নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছি। এর ফলে সেখানকার দর্শকরা আরও সহজে এবং নিজেদের পছন্দ অনুযায়ী চরকির কনটেন্ট উপভোগ করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের জন্য নতুন বাণিজ্যিক সম্ভাবনা ও অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।’

পাঁচ বছরের যাত্রায় চরকি ‘ঊনলৌকিক’, ‘সিন্ডিকেট’, ‘শাটিকাপ’ ও ‘অ্যালেন স্বপন’-এর মতো সিরিজ এবং ‘নেটওয়ার্কের বাইরে’, ‘ঊনিশ২০’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’র মতো চলচ্চিত্র মুক্তি দিয়েছে। এ ছাড়া প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘তুফান’, ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’-এর মতো চলচ্চিত্রও দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা-সিরিজ ছড়িয়ে দিতে কাজ করবে চরকি-টোস্টার

আপডেট সময় ০৩:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬