ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুকুর মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ, স্মৃতিচারণে তারকারা

কিছু মানুষের চলে যাওয়া কেবল একটি জীবনের অবসান নয়, থামিয়ে দেয় অনেক গল্পের পথচলাও। যার নির্মাণ ও লেখায় বারবার উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সমাজের অসংগতি আর সাধারণ মানুষের চেনা বাস্তবতা, সেই নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেতা, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা।

শুকুর মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণা জানাতে থাকেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের কেউ স্মরণ করেছেন ব্যক্তিগত সম্পর্কের কথা, কেউ তুলে ধরেছেন তার সাহসী ও দৃঢ় ব্যক্তিত্বের স্মৃতি।

অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আহা, শুকু আপা, এ কেমন বিদায়? কয়েক দিন আগেই তো দেখা হলো। তাই বলে আর কোনো দিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে। পরপারে চিরশান্তিতে থাকুন, শুকু আপা। মাতিয়া বানু শুকু নাট্যকার ও নির্মাতা, আমার চারুকলার বড় বোন।’

চলচ্চিত্র গবেষক ও আলোকচিত্রশিল্পী মীর শামছুল আলম বাবু লিখেছেন, ‘বিদায় শুকু, বিদায় ছোটবেলার খেলার সঙ্গী, মাতিয়া বানু শুকু।’

পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘আপুর প্রিয় শহীদ মিনারে শ্রদ্ধা। অনন্তলোকে ভালো থেকো শুকু আপু তোমাকে, তোমার হাসি, তোমার উপদেশ আমার মনে থেকে যাবে আজীবন।’

শেষ দেখার স্মৃতি, শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট
‘সোনার বাংলা সার্কাস’-এর প্রাণভোমরা প্রবর রিপনের পোস্টে উঠে এসেছে শুকুর সঙ্গে তার শেষ কথোপকথনের স্মৃতি। তিনি লিখেছেন, ‘বিদায় শুকু আপা, আপনার মৃত্যুতে আবার মনে হলো সুদৃঢ় পর্বতেরও একদিন ধ্বসে যেতে হয়, ভালোবাসা তবু সেই দৃপ্ত পর্বতের জন্য। আমাকে বলা আপনার শেষ কথাটি আজীবন আমার কানে প্রতিধ্বনিত হবে, শেষ সেই কথাটি “পঁচা শামুকে পা কেটেছি” এমন মুমূর্ষু অবস্থায়, ব্যথায় এত কাতর, কথা বলার মতো অবস্থায় নেই, তবু ক্যান্সার নিয়ে কি সুন্দর ভাবে রুপক দিয়ে কথা বললেন! এমন শক্ত দৃড় মানুষ আর কখনো দেখবো না মনে হয়, অনন্ত যাত্রার পথে আপনার ডানা এমনই দৃড় থাকবে, যা পরাস্ত করতে পারে সব প্রতিকূলতা। ভালোবাসা নিবেন, দেখা হবে অনন্তে।’

নুরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু
পরিচালক মোস্তফা কামাল রাজ শোক প্রকাশ করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাতিয়া বানু শুকু আপা।’

অভিনেতা ইমতিয়াজ বর্ষণ লিখেছেন, ‘আমাদের শুকু আপা আর থাকলো না। আমরা পারি নাই ধরে রাখতে, ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

নাটক ও চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে কাজ করেছেন মাতিয়া বানু শুকু। গল্প ও নির্মাণে মধ্যবিত্তের জীবন, সামাজিক বাস্তবতা এবং মানুষের নানা সংকটকে তুলে ধরে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। তার প্রয়াণে সহকর্মীদের শোকবার্তা ও স্মৃতিচারণায় ফুটে উঠেছে শিল্পীসত্তার পাশাপাশি মানুষ শুকুর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুকুর মৃত্যুতে শোকস্তব্ধ শোবিজ, স্মৃতিচারণে তারকারা

আপডেট সময় ০৪:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬