ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে Logo চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিককে মারধর Logo বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী জাতীয়তাবাদী প্যানেল Logo ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের Logo নিরাপদ পানি পাচ্ছে না দেশের ৬৩ শতাংশ মানুষ Logo জামায়াত-এনসিপিও মাঠে থাকবে শর্ত সাপেক্ষে সংলাপের প্রস্তুতি Logo তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, ডিসেম্বরে মৃদু শৈত্যপ্রবাহের আভাস Logo টিভির পর্দায় যত খেলার সূচি Logo স্পেনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পর্তুগাল যাওয়ার আশায় সর্বস্বান্ত ৫ যুবক, এবার দালালচক্রের বিরুদ্ধে মামলা

২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের

গত ২৪ ঘণ্টায় হুথি অবস্থানগুলোতে ৭২৬টি হামলা চালিয়ে ১২১ জন যোদ্ধা ও কমান্ডারকে হতাহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। শনিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সির বরাতে সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এসব হামলায় ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত ছিল। এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করতে এবং তাদের অবস্থান ও অতিরিক্ত সৈন্য সমাবেশ লক্ষ্য করে অভিযান চালানোয় তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে এবং শাবওয়াসহ বেশ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার মুখে ইয়েমেনের সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় দেশটিতে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে শুক্রবার হুথি-সমর্থিত সংবাদমাধ্যম জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুভেন্দুর নির্দেশে প্রদর্শনী বাড়ল এই সিনেমার, চলবে বিশেষ সময়ে

২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের

আপডেট সময় ০৮:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬