ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী Logo শেখ হাসিনা ১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন: রাশেদ খাঁন Logo এক বছরে দেশে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী Logo জিয়াউল আহসানের পক্ষে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে Logo পাবনায় বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২ Logo সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন, পুলিশ ছাউনিতে পেট্রলবোমা নিক্ষেপ Logo দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে Logo সমাবেশে ভেন্যু পরিবর্তন করে নয়াপল্টনে আনলো বিএনপি Logo রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি Logo অতিরিক্ত চিনি খাওয়া কমিয়ে কি ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব?

পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন, ‍নাশকতার সন্দেহ প্রশাসনের

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি সিট পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামে (খুলনা-ব-১১৫) নম্বরের একটি বাসের পেছনের অংশের সিটে আগুন দেখতে পান স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির পেছনের অংশ ও কয়েকটি সিট পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্যরা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি জানান, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তার ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন, ‍নাশকতার সন্দেহ প্রশাসনের

আপডেট সময় ০৮:০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬