ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন জিহাদ খান

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম আলোচনায় এসেছে। দলটির পক্ষ থেকে তাকে ঘিরেই নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কিশোরগঞ্জ-৩ আসনে জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি সামনে আনেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘হ্যাঁ, জিহাদ ভাই-ই প্রার্থী থাকবেন। আমরা এখন তাকে নিয়েই এগোচ্ছি, ইনশাআল্লাহ। আগামীকাল ঢাকায় প্রোগ্রাম আছে। সেখান থেকে আরও নির্দেশনা আসবে, ইনশাআল্লাহ।’

কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান একজন হৃদরোগ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত জিহাদ খান ১৯৮৮ সালে দলটির রোকন (সদস্য) হন। বর্তমানে তিনি জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য। তিনি দলটির সাবেক সংসদ সদস্য ও মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি মরহুমা হাফেজা আসমা খাতুনের ভাগনে এবং সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জিহাদ খান। ওই নির্বাচনে তিনি ১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পান। তবে ৯ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এদিকে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আসনটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই করিমগঞ্জ ও তাড়াইল উপজেলাজুড়ে নতুন করে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। জামায়াতের পক্ষ থেকে জিহাদ খানকে ঘিরে ইতিবাচক ইঙ্গিত আসায় আসনটিতে দলটির নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা আরও জোরালো হচ্ছে।

বাংলা৭১নিউজ/ঢাকা

Tag :
জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন জিহাদ খান

আপডেট সময় ০৩:৪৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬