ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান এলাকায় অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংক কার্যালয়ের জানালা ও সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় কার্যালয়ের নিরাপত্তাকর্মীরা বিষয়টি টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশাপাশি কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুষ্কৃতকারীরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

আপডেট সময় ০৩:৪৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬