ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী Logo নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ Logo না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু Logo কুয়াকাটায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত জিপে আগুন Logo রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা Logo পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের Logo ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতা-কর্মী আটক Logo শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে Logo সারা দেশে চলছে চিরুনি অভিযান Logo কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। উত্পাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে নির্ভরতা, শ্রম সুরক্ষায় ঘাটতিসহ কয়েকটি কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অভিযোগ এনে বাংলাদেশের ওপর ইউএসটিআর ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে।

গত বুধবার ইউএসটিআর সংস্থাটির ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। ইউএসটিআর বলেছে, কাঠামোগত অতিরিক্ত উত্পাদন সক্ষমতার মাধ্যমে মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে বাংলাদেশসহ ১৩ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারায় নতুন শুল্ক আরোপ করা হবে। এ বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। মূলত তৈরি পোশাকশিল্পে তারা এ ধরনের অন্যায্য পরিস্থিতি পেয়েছে বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের এই ঘোষণা এমন সময়ে এলো, যার এক দিন আগে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তৈরি পোশাকশিল্পের মালিকরা বলছেন, মজুরি বৃদ্ধির চাপের মধ্যে নতুন করে বাড়তি শুল্ক তাদের সংকটে ফেলবে। তবে প্রতিযোগী অন্য দেশেও শুল্ক আরোপের প্রস্তাব বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতায় তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে যে অজুহাতে এই শুল্ক বাড়ানোর প্রস্তাব এসেছে সেগুলো খুবই খোড়া যুক্তি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন ইত্তেফাককে বলেন, মার্কিন শুল্ক আরোপের এই প্রস্তাব বিশ্লেষণ করলে দেখা যায় মূলত বিশ্ব বাণিজ্যে চীনের আধিপত্য কমাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি পোশাকশিল্পে বাংলাদেশসহ প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়াসহ আরো কয়েকটি দেশকে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এখানে প্রতিযোগিতা সক্ষমতার বিষয়ের চেয়ে ন্যায্যতার বিষয়টি বড় বলে তিনি মনে করেন। যে কারণ দেখিয়ে বাংলাদেশের ওপর এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে সেগুলো খুবই খোড়া অজুহাত। শ্রম অধিকার নিয়ে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু এক্সেস ক্যাপাসিটি বা অতিরিক্ত উত্পাদন ক্ষমতা ব্যবহারের বিষয়টি কাঠামোগত সমস্যার অংশ বলে তিনি মনে করেন। গ্যাস-বিদ্যুত্ সংকট থাকার কারণে বাংলাদেশের কারখানাগুলোকে অতিরিক্ত উত্পাদন ক্ষমতা রাখতে হয়। জ্বালানি সংকটের কারণে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় ব্যবহার করা যায় না। তাছাড়া বাংলাদেশ মার্কিন বাজারে সবচেয়ে বেশি তৈরি পোশাক পণ্য রপ্তানি করে। এসব পণ্যে শুল্ক বাড়ানো হলে সেটি মার্কিন বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিবে। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্র উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, পণ্যের দাম বাড়লে তাদের অভ্যন্তরে অসন্তোষ বাড়বে। শুল্ক নিয়ে আগামী জানুয়ারি পর্যন্ত পর্যালোচনার সুযোগ রয়েছে।

ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশকে শুল্ক শুনানিতে জোড়ালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের তৈরি পোশাক যে বায়ারগণ মার্কিন বাজারে আমদানি করে তাদেরও ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। অন্যায্য যুক্তি দিয়ে শুল্ক বাড়ানোর অজুহাত প্রতিরোধ করতে মার্কিন রাজনীতিবিদদের মাঝেও জনমত গড়ে তুলতে হবে। তাছাড়া ভারত, ভিয়েতমান, কম্বোডিয়াসহ আরো যেসব দেশগুলোর ওপর এই শুল্ক চাপানো হচ্ছে তাদের সঙ্গে একত্রে উদ্যোগ নিয়ে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে বলে তিনি মনে করেন।

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশসহ ১৩টি দেশের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটি অংশ এবং এ বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, তাদের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার একটা মূল অংশ ট্রেড পলিসি, ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে তারা নিছে এই ট্যারিফ এগ্রিমেন্টগুলো। ২৫ জানুয়ারি শুনানি হবে। এখানে স্কোপ আছে, যেখানে কিছু জিনিস আমরা আনজাস্টিফায়েড মনে করি এটা নিয়ে কথা বলারও সুযোগ আছে। হুমায়ুন কবির বলেন, ট্রাম্পের প্রশাসনের এই পলিসি শুধু বাংলাদেশকেন্দ্রিক নয়। কোনটি জাস্টিফায়েড, কোনটি জাস্টিফায়েড না—এই বিষয়টি তুলে ধরে বাংলাদেশ নেগোশিয়েট করবে।

বাংলাদেশের ওপর কেন নতুন শুল্ক :ইউএসটিআর বলেছে, বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর বিদ্যমান সেকশন ৩০১ শুল্কের অধীনে আরোপিত অতিরিক্ত নয়; বরং তা সমন্বয় করে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিষয়টি বিবেচনার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাবে বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে নির্দিষ্ট কিছু বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রতিশ্রুতিও বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ-সংশ্লিষ্ট যেসব কার্যক্রম, নীতি ও চর্চা নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে, সেগুলো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।

ইউএসটিআর তাদের বিশেষ ‘বাংলাদেশ রিপোর্ট’-এ নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭ এর মাধ্যমে সাধারণ বাজার চাহিদার বাইরে গিয়ে জোরপূর্বক রপ্তানিমুখী প্রবৃদ্ধি অর্জনের নীতি নিয়েছে। এর জন্য রাষ্ট্রীয় সহায়তায় তৈরি পোশাক খাতের সক্ষমতা অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ বাড়ানো হচ্ছে। বাংলাদেশে ৪৩টিরও বেশি রপ্তানিমুখী খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে ০.৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত বছরের কর অবকাশ সুবিধা ও শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়। মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও মজুরি কাঠামোরও তীব্র সমালোচনা করা হয়। ইউএসটিআর জানায়, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন ও যৌথ দরকষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে ইপিজেড এলাকায় স্বাধীন ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ। এছাড়া, বাংলাদেশে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি রপ্তানিতে প্রতিযোগী অন্য দেশের চেয়ে কম বলে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ উল্লেখ করেছে, বাংলাদেশ তৈরি পোশাক খাতের জন্য চীন থেকে বিপুল পরিমাণ সস্তা কাঁচামাল, সুতা ও টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি করছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি ৬৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে শুল্ক এড়াতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে কারখানা স্থাপন করায় চীনের অতিরিক্ত উত্পাদন সক্ষমতা বাংলাদেশ হয়ে মার্কিন বাজারে প্রবেশ করছে বলে অভিযোগ ওয়াশিংটনের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে

আপডেট সময় ০৮:২৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬