ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী Logo নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ Logo না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু Logo কুয়াকাটায় সড়কের পাশে রাখা পরিত্যক্ত জিপে আগুন Logo রাজশাহীতে আজহারীর মাহফিল শনিবার, লাখো মানুষের সমাগমের প্রত্যাশা Logo পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত সরকারের Logo ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতা-কর্মী আটক Logo শুনানিতে বাংলাদেশকে অন্যায্য বিষয়গুলো তুলে ধরতে হবে Logo সারা দেশে চলছে চিরুনি অভিযান Logo কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে একে ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এই ড্রোন হামলা হয়। এতে দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক ও সমবেদনা প্রকাশ করেছি। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে’ কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

এর আগে হামলার পরপরই কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। প্রথমে চারজন আহত হওয়ার তথ্য দিলেও পরে মন্ত্রণালয়টি জানায়, হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি আহত হয়েছেন।

তবে কুয়েতের এই দাবি নাকচ করে দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, ‘আজ এ অঞ্চলে কোনো সামরিক অথবা হামলার অভিযান চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।’

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও ভূপাতিত করেছিল কুয়েতের সেনারা।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত আয়তনে ছোট হলেও দেশটিতে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ইরান মূলত মার্কিনিদের সেসব সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়ে আসছিল। এ ছাড়া গত সপ্তাহে বাহরাইনেও একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান, যার সর্বশেষটিতে একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে। তবে বৃহস্পতিবারের কুয়েত হামলার বিষয়ে নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করল তেহরান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:২১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬