ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি Logo বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু করতে ১৪শ কোটি টাকা চায় কর্তৃপক্ষ Logo ১ লাখ টাকা ঘুস গ্রহণ করে দুদকের জালে আটক পৌরসভার প্রকৌশলী Logo জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীর জামিন নামঞ্জুর, নোয়াখালীতে সড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানটির কর্ণধার লক্ষ্মীপুর-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ৩০ কোটি ১৫ লাখ টাকায় সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের চবক শাখা থেকে এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠানো হয়। সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত ওই চিঠিতে ২৪ নভেম্বর থেকে ছয় মাসের জন্য এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে সিসিটির অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার চুক্তির মেয়াদ গত ২ নভেম্বর শেষ হয়। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল।

বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি পরিচালনার জন্য ছয় মাসের মেয়াদে সীমিত দরপত্র আহ্বান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত ১৭ নভেম্বর এ দরপত্র প্রকাশ করা হয়। দরপত্র কেনার শেষ সময় ছিল পরদিন। গত বৃহস্পতিবার দরপত্র খোলার পর চারটি প্রতিষ্ঠান অংশ নেওয়ার তথ্য পাওয়া যায়।

প্রতিষ্ঠানগুলো হলো- এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশেনিয়া জেভি, শামীম এন্টারপ্রাইজ (প্রাইভেট) লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। দরপত্র মূল্যায়নে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির প্রস্তাবিত দর ৩০ কোটি ১৫ লাখ টাকা।

এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড আগে থেকেই চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, সিসিটির নতুন অপারেটরের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

আপডেট সময় ০৭:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬