ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাদের প্রতি সাহসী বার্তা বলিউড বাদশার

ভারতীয় জওয়ানদের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন শাহরুখ খান। তিনি বলেন, যারা দেশকে আক্রমণ করে, ভয় আসলে তাদেরই। তার এই বক্তব্যে নিরাপত্তাকর্মীদের আত্মবিশ্বাস ও সাহস ধরে রাখার বার্তা উঠে আসে। সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্য এবং দেশের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা।

এসময় তিনি ২৬/১১-র মুম্বাই হামলা, পহলগামে সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ তুলে নিহত ব্যক্তিদের স্মরণ করেছেন। একই সঙ্গে দেশের নিরাপত্তায় আত্মত্যাগ করা সেনা ও নিরাপত্তাকর্মীদের প্রতিও জানিয়েছেন শ্রদ্ধা।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বলিউডের বাদশা। সেখানে তিনি সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের জওয়ানদের সাহস ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

শাহরুখ বলেন, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা, ২০২৫ সালে পহলগামে হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি তার বিনম্র শ্রদ্ধা। এসব ঘটনায় শহিদ হওয়া সাহসী নিরাপত্তাকর্মীদের প্রতিও সশ্রদ্ধ প্রণাম জানান তিনি।

দেশের সেনাসদস্যদের দায়িত্ব ও আত্মপরিচয় নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, কেউ তাদের পেশা সম্পর্কে জানতে চাইলে গর্বের সঙ্গে বলা উচিত, তারা দেশকে রক্ষা করেন। আর উপার্জন কত- এমন প্রশ্নের জবাবে ১৪০ কোটি মানুষের আশীর্বাদকেই নিজের প্রাপ্তি হিসেবে তুলে ধরতে বলেন তিনি।

জওয়ানদের সাহসের প্রশংসা করে শাহরুখ আরও বলেন, যারা দেশকে আক্রমণ করে, ভয় আসলে তাদেরই। তার এই বক্তব্যে নিরাপত্তাকর্মীদের আত্মবিশ্বাস ও সাহস ধরে রাখার বার্তা উঠে আসে।

শুধু সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোই নয়, দেশের মানুষের মধ্যেও সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অভিনেতা। শাহরুখের কথায়, জাতপাত, ধর্ম কিংবা অন্য কোনো ভেদাভেদ ভুলে সবাইকে মানবতার পথে এগিয়ে আসতে হবে। দেশের শান্তির জন্য বীরদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সেই প্রত্যাশাও জানান তিনি।

শান্তি প্রতিষ্ঠার শুরুটা যে ব্যক্তিমানুষের ভেতর থেকেই হওয়া প্রয়োজন, সে কথাও মনে করিয়ে দেন শাহরুখ। তিনি বলেন, শান্তি ও স্বস্তির সূচনা হয় নিজের ভেতর থেকে, হৃদয় থেকে। পৃথিবীর যে প্রান্তেই গিয়েছেন, সেখানকার মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন বলেও জানান অভিনেতা।

এদিকে, কাজের দিক থেকে শিগগিরই মুক্তি পাওয়ার কথা শাহরুখ অভিনীত নতুন সিনেমা ‘কিং’। ছবিটিতে তার মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায় ও রাঘব জুয়াল।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় সেনাদের প্রতি সাহসী বার্তা বলিউড বাদশার

আপডেট সময় ১০:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬