ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা Logo মোহাম্মদপুরে অস্ত্র-গুলি ও হেরোইন-ইয়াবাসহ গ্রেপ্তার ৪ Logo জ্বালানি সংকট তীব্র হচ্ছে ইরানে, দুই দিনে একবার দুই ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত Logo পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান Logo ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি Logo রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু Logo পর্যটনসমৃদ্ধ ও পরিচ্ছন্ন চট্টগ্রামে ডিসি জাহিদের বহুমুখী পরিকল্পনা Logo ঢাবির ইডাফস অ্যালামনাইয়ের আহ্বায়ক জাকির, সদস্য সচিব আসাদুজ্জামান Logo ইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন Logo ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু

রংপুর নগরের মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ আবু সাঈদের নামে একটি হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। রোববার দুপুর থেকে নগরের মাহিগঞ্জে পরিত্যক্ত সাবেক বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু করা হয়।

হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ হাসপাতালে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে এখানে সিজারিয়ান অস্ত্রোপচার চালু করার পরিকল্পনা রয়েছে। হাসপাতালটি ২০ শয্যায় উন্নীত করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও চলবে। দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে মা ও শিশুর স্বাস্থ্যসেবা চালু

আপডেট সময় ০৫:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬