ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু Logo বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনীয় নতুন বিভাগ চালু করা যাবে না : শিক্ষামন্ত্রী Logo সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার Logo মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা Logo তুরস্কে ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ Logo ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুই শিক্ষার্থী কারাগারে, এক কিশোর কেন্দ্রে Logo লন্ডন থেকে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন Logo দুদকের অনুসন্ধান শুরু, সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ভবন বিধ্বস্ত, নিখোঁজ ১৪ Logo চার বছরের শিশুকে যৌ’ন নি’পীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা

মেহেরপুরের গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদের আটক করে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) ও শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)। পুলিশ তাদের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কর্মী হিসেবে শনাক্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টারিং, রাতের আঁধারে সড়কে টায়ার জ্বালানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আটক দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে গাংনী থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, স্থানীয় বাসিন্দারা দুইজনকে আটকের পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা দুজনই ছাত্রলীগের কর্মী। এ ঘটনায় তাদের একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটলেন হুইপ দুলু

মেহেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে পুলিশে দিলো জনতা

আপডেট সময় ০৪:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬