ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি

বলিউডে প্রায় দুই দশকের অভিনয়জীবন রাধিকা আপ্তের। ‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ ও ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি গড়েছেন তিনি।

পর্দায় সাবলীল অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত এই অভিনেত্রীকে সম্প্রতি দেখা গেছে নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’য়। নতুন এই কাজের সুবাদে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা অজানা অধ্যায়, কাজ হারানোর ভয় এবং মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন রাধিকা।

অভিনয়জীবনের শুরুর দিকে কাজ পাওয়ার জন্য বেশ মরিয়া ছিলেন রাধিকা। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন প্রস্তাবে রাজি হতেন।

এমনকি কাজের সুযোগ ধরে রাখতে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই মানসিকতা। এখন নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে শিখেছেন। কোনো কাজ ভালো না লাগলে সরাসরি প্রত্যাখ্যান করতেও দ্বিধা করেন না।

অতীতের সেই সময় প্রসঙ্গে রাধিকা বলেন, ‘আমার সেই ক্ষুধা এখন আর নেই। তবে এটা ভালোই হয়েছে। কারণ, এই তাড়নায় এমন অনেক কাজ করেছি, যা এখন আর করতে চাই না। এখন কোনো কাজকে সহজেই না বলতে পারি।’

অভিনয়ের প্রতি ভালোবাসা কমেনি, বরং কাজের প্রতি আগ্রহ এখনো আগের মতোই রয়েছে।

তবে কাজ পাওয়ার জন্য আগের মতো অস্থিরতা আর অনুভব করেন না তিনি। রাধিকার মতে, অভিনয়জগতে কাজের কোনো নিশ্চয়তা নেই। আজ কাজ থাকলেও আগামীকাল কী হবে, তা কেউ জানেন না। এর সঙ্গে রয়েছে নিজেকে প্রতিনিয়ত প্রাসঙ্গিক রাখার চাপ। কোনো কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর সেটি সফল হলে সুযোগ হারানোর আক্ষেপও তাকে ভাবাত। এসব অনিশ্চয়তা থেকেই একসময় কোনো কাজের প্রস্তাব সহজে ফিরিয়ে দিতে পারতেন না অভিনেত্রী।

মাতৃত্বের অভিজ্ঞতাও তার জীবন ও পেশাগত সিদ্ধান্তে এনেছে বড় পরিবর্তন। একসময় ধারণা ছিল, মা হওয়ার পরও আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। এমনকি সন্তান জন্মের মাত্র এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা সেই ভাবনায় পরিবর্তন এনেছে।

রাধিকার উপলব্ধি, আবার সেই সময় ফিরে পেলে কিংবা দ্বিতীয়বার মা হলে কাজ থেকে কিছুদিন বিরতি নিতেন। কারণ, সন্তানের বেড়ে ওঠার সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। অন্যদিকে সন্তান ও পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড চাপের মুখে পড়তে হয়।

নতুন সিরিজ ‘আক্কা’য় দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। বাস্তব জীবনে কখন নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে হয়—এমন প্রশ্নে রাধিকা জানান, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের মুহূর্তে ‘না’ বলতে পারাই তার কাছে শক্তির সবচেয়ে বড় প্রকাশ। যদিও জীবনের সব ক্ষেত্রে এমন অবস্থান নিতে পারেননি তিনি। অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে অন্যের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরে বাড়ি ফিরে অস্বস্তিতে ভুগেছেন, এমনকি রাতে ঘুমাতেও পারেননি। সেই মুহূর্তগুলোতে নিজেকে দুর্বল মনে হয়েছে তার।

অভিনেত্রীর মতে, নিজের হয়ে কথা বলার সাহস অর্জন করা সহজ নয়। তবে একবার সেই সাহস তৈরি হলে নিজের ভেতরেই জন্ম নেয় অন্য রকম আত্মবিশ্বাস।

বাস্তব জীবনে সহিংসতার ঘোর বিরোধী হলেও তার নতুন সিরিজ ‘আক্কা’র গল্পে রয়েছে গ্যাংস্টারদের ক্ষমতার দ্বন্দ্ব, সংঘাত ও সহিংসতা। এমনকি পর্দায় সহিংস দৃশ্য দেখতেও স্বচ্ছন্দ নন রাধিকা। তবে তার মতে, এই সিরিজে সংঘাতের দৃশ্যগুলো দর্শককে চমকে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং গল্পের প্রয়োজনে রাখা হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। সেই ক্ষমতা ও উত্তরাধিকার রক্ষা করতেই সংঘাতের জন্ম।’

নতুন সিরিজে নিজের চরিত্র নিয়েও বেশ উচ্ছ্বসিত রাধিকা। তার কাছে চরিত্রটি একই সঙ্গে আকর্ষণীয় ও স্টাইলিশ। সবচেয়ে বড় বিষয়, এমন ধরনের চরিত্রে এর আগে কখনো অভিনয় করেননি তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি

আপডেট সময় ১২:৫৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬