ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিম খাওয়ার যে ৫ ভুল অভ্যাস অজান্তেই বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি Logo লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ Logo জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি Logo ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক Logo মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের Logo গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ Logo ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের Logo ইসলামী ব্যাংকে সরকারি বিনিয়োগের কোনো উদ্যোগ নেই: ব্যাংক কর্তৃপক্ষ Logo জেমসের গান সংরক্ষণে বিশেষ উদ্যোগ Logo এসএমই হবে উৎপাদন ও রফতানির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল গর্তে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার(২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই নছিমন নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে, এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে যানবাহন ২টি সড়কের পাশের গর্তে পড়ে যায়।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই গরুর ব্যবসায়ী ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। মোটরসাইকেল আরোহী এমদাদুল হক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া যানবাহন ২টি উদ্ধারের কাজ চলছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিম খাওয়ার যে ৫ ভুল অভ্যাস অজান্তেই বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬