ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo শেখ জায়েদ রোডে সবুজের ঢেউ, দুবাই রানে মানুষের ঢল Logo শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ Logo কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন তিনি Logo ডিম খাওয়ার যে ৫ ভুল অভ্যাস অজান্তেই বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি Logo লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ Logo জিয়াউল আহসানের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি Logo ঢাকায় চলছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক Logo মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের Logo গোপালগঞ্জে ২ থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কাজ, ভোগান্তিতে মানুষ

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শ্রম খাতের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হচ্ছে। এ জন্য শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে এবং এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল চৌধুরী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ

আপডেট সময় ১২:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬