কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। সেই সঙ্গে নবগঠিত এসব কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলায় খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি ও মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন— মো. মাসুদুজ্জামান রুবেল (সিনিয়র সহ-সভাপতি), মো. জুয়েল উদ্দিন (সহ-সভাপতি), মো. মারুফ হোসেন পিয়াস (সহ-সভাপতি), মো. বজলুর রহমান (সহ-সভাপতি), মোক্তাদির রহমান (সহ-সভাপতি), মো. আশরাফুল ইসলাম (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মো. সজল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আসাদুজ্জামান রুম্মন (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং মো. হৃদয় হাসান সাংগঠনিক সম্পাদক।
এদিকে মেহেরপুর জেলায় মো. সাজেদুর রহমানকে (বিপ্লব) সভাপতি ও মো. জারজীস ইউসুফ রমিককে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন— তৌফিক এলাহী (সিনিয়র সহ-সভাপতি), মো. রিপন হোসেন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মো. লিজন আলী (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. লিংকন হোসেন (সাংগঠনিক সম্পাদক) এবং মো. মাকছুদুল হক (দপ্তর সম্পাদক)।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলায় জুয়েল মাহমুদকে সভাপতি ও কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির অন্যরা হলেন— মো. সাইফুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), মো. সাদ্দাম হোসেন (সহ-সভাপতি), সাইমুজ্জামান মিশা (সহ-সভাপতি), মো. জিল্লুর রহমান (সহ-সভাপতি), ফয়সাল ইকবাল (সহ-সভাপতি), আমান উল্লাহ আমান (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), মাহবুবুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), মাজেদুল আলম মেহেদী (যুগ্ম সাধারণ সম্পাদক), ওয়ালিদ হাসান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আরাফাত হোসেন (সাংগঠনিক সম্পাদক), শোয়েব তিতাস (সহ-সাংগঠনিক সম্পাদক) এবং মো. রাশিদুল ইসলাম (প্রচার সম্পাদক)।
বাংলা৭১নিউজ/জেএস





















