ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ Logo ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী Logo জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান Logo রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি Logo সশস্ত্র বাহিনী দিবসে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের সবচেয়ে বড় আয়োজন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ শুরু হচ্ছে রোববার (২২ নভেম্বর)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশের উদ্যোক্তা নারী।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেলা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির প্রাণ। কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়া এবং দেশীয় পণ্যকে বিশ্বদরবারে তুলে ধরতে এ খাতের উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। এ ছাড়া দেশের মোট ১ কোটি ১৭ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৯৯ শতাংশ।

মন্ত্রী বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। এর ফলে নতুন বাজার সৃষ্টি এবং ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এবারের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা তাদের উদ্ভাবনী ও মানসম্মত পণ্য প্রদর্শন করবেন। মেলায় পাটজাত পণ্য, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, চামড়াজাত পণ্য, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি (আইটি) সেবাসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের সমাহার থাকবে।

মেলাটি শুধু পণ্য প্রদর্শন ও কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্যে মেলায় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ব্যাংকঋণ এবং বাজার সম্প্রসারণ বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী সবাইকে মেলা পরিদর্শনের আহ্বান জানান। একইসঙ্গে দেশীয় পণ্য কেনার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

আপডেট সময় ০৬:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬