ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস : আইনমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা Logo বাঞ্ছারামপুরে মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় Logo গোপালগঞ্জে বৃষ্টিতে সবজির দাম ১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে Logo এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার Logo আবারও যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে কোপা আমেরিকার আসর Logo ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক Logo গাইবান্ধায় তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার Logo পূর্ব তিমুরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক

বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে একটি পরিবহনের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ওই পরিবহনের ১০টি বাস আটক করেছে কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকালে ইডেন মহিলা কলেজের সামনে পরিবহনের বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা। পরে বাসগুলো কলেজের ভেতরে নিয়ে আসেন। এ সময় তারা অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানান।

ইডেন কলেজের শিক্ষার্থী আলিফা রামিম বলেন, গতকাল শুক্রবার ইডেন কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে নীলাচল বাসের এক হেলপার অতিরিক্ত ভাড়া দাবি করেন।

ওই শিক্ষার্থী তার আইডি কার্ড দেখিয়েছিলেন। তারপরও তার সঙ্গে বাজে ব্যবহার করা হয়। আমাদের কাছে হেলপারের ছবি ও ভিডিও ফুটেজও আছে। এ কারণে আমরা বাস আটক করেছি।

কলেজের আরেক শিক্ষার্থী বলেন, প্রতিদিনই মেয়েদের সঙ্গে এসব ঘটনা ঘটে। মেয়েরা চুপ থাকে। মেয়েদের দুর্বল মনে করে তারা এসব কাজ করে। এ জন্য আমরা বাস আটক করেছি। পুলিশ আসছে। কলেজের প্রিন্সিপাল আসছেন। হল সুপাররা আছেন। সবাই এলে আমরা আমাদের দাবি পেশ করব। আমরা এখন পর্যন্ত প্রায় ১০টি বাস আটক করেছি। এই হয়রানি বন্ধ করতে হবে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি। বিষয়টি শুনতে এবং পরিস্থিতি দেখতে আমি ঘটনাস্থলে যাচ্ছি। শিক্ষার্থীদের অভিযোগগুলো শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে: রাষ্ট্রপতি

ইডেন কলেজ শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ১০ বাস আটক

আপডেট সময় ০৫:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬