ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ

ঢাকা কলেজের হলপাড়ায় মধ্যরাতে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন উচ্চমাধ্যমিকের সাবেক ও বর্তমান চার শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখন, সাবেক ২৬ ব্যাচের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আফেল ও মিনার এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে তাদের পুলিশের হাতে তুলে দেন ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। আটককৃতদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা আছে বলে জানিয়েছেন তারা।

এর আগে রাত ১২টায় কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর প্রেক্ষিতে মধ্যরাতে বিজয়-২৪ হলের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে হল প্রোভোস্টের উপস্থিততে হলটিতে তল্লাশি চালানো হয়। এসময় বিজয়-২৪ হলের ২ জন, দক্ষিণ ছাত্রাবাস থেকে ১ জন ও এইচএসসি-২৬ ব্যাচের একজনকে আটক করে রাজধানীর নিউমার্কেট থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজের নেতা সজীব উদ্দীন বলেন, মূলত রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের জন্যই তারা এসব করেছে। তারা দুই দিন আগে ককটেল নিয়ে আসে। ককটেলগুলো পাঠিয়েছে ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব। আর বাকিরা সবাই ইন্টারমেডিয়েট সাবেক ও বর্তমান শিক্ষার্থী। তাদের মধ্যে আফেল ও মিনার মূলত ককটেল নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত ছিল। দ্বিতীয় বর্ষের আরও দুই শিক্ষার্থী ককটেলগুলো নিয়ে আসে। তাদের কাজ ছিল ককটেল নিক্ষেপ করা, এবং তারা ককটেল নিক্ষেপও করেছে। ককটেল পাঠিয়েছে নাহিদুল ইসলাম নীরব, যে রাজধানীর আজিমপুরে থাকে এবং ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিল না। সে মূল পরিকল্পনাকারী বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় চারজনকে থানায় দেওয়া হয়েছে। তাদের মধ্যে আফেল ও মিনারও রয়েছে।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে কিছু উদ্ধার করা যায়নি।

তিনি আরও বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছে। তাদের মধ্যে শিখন নামে এক শিক্ষার্থী রয়েছে, যাকে আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

তিনি বলেন, শিখনকে ইতোমধ্যে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, কলেজে ১৮৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন ৪ শিক্ষার্থীকে পুলিশে সোপার্দ

আপডেট সময় ১১:১৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬