ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টের দোসরেরা সক্রিয়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। আর তাদের মদদেই গত ৩-৪ দিনের মধ্যে বিএনপির তিন নেতাকে তারা খুন করেছে।

শুক্রবার বিকালে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন রিজভী।

আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে রিজভী বলেন, ‘তাদের তো টাকার অভাব নেই। অনেক টাকা তারা বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তাদের অনেক টাকা আছে। সেই টাকা দিয়ে সন্ত্রাসী-টোকাইদের ব্যবহার করে এখন গাড়িতে আগুন দিচ্ছে, বিএনপি নেতা-এমপিদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগাচ্ছে।’

তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, সেই নাহিদের ওপরও হামলা করেছে লন্ডনে, এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দিয়েছে। এই মদতটা আসছে পাশের দেশ থেকে।

প্রধান অতিথি রিজভী বলেন, ‘পত্রিকায় দেখেছি তিনি ডিসেম্বরে ফিরবেন। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইলে এ ব্যাপারে ক্ষুদেবার্তা ছিল। তাকে গ্রেফতারের পর সেটা দেখা গেছে। ভেতরে ভেতরে এখনও ফ্যাসিস্টের দোসররা সক্রিয় রয়েছে।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার একটা লাশ দরকার, নিজের দলের লাশ হলে ভাল হয় বলে তিনি মনে করেন। এই লাশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলতে চান। কিন্তু আমরা তো শেখ হাসিনার মতো আচরণ করতে পারি না। স্থিতিশীল পরিবেশ আমাদের রক্ষা করতে হবে, যাতে আর কখনই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়। সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা যত বাড়বে, মানুষ ও সমাজ তত স্থিতিশীল হবে।’

মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা স্মরণ করে রুহুল কবীর রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট আমলের ১৭ বছরের বড় একটা অংশ তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বেডে শুয়ে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তাকে নিবৃত করার জন্য তার যশোরের বাড়িতে বোমা পর্যন্ত মারা হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। সভায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনাসহ যশোরের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিস্টের দোসরেরা সক্রিয়: রিজভী

আপডেট সময় ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬