ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার Logo সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: পরওয়ার Logo চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অবৈধ ক্রসিং, বাড়ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি Logo প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে Logo খুলনায় ককটেল ফাটিয়ে পালালো দুর্বৃত্তরা, এলাকায় আতঙ্ক Logo পানিশূন্য তিস্তায় সেতুর দাবিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা Logo ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’ Logo জাপানে ২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মজুত করবে সৌদি, চুক্তি স্বাক্ষর Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ

ভালুকায় ৩০ টাকা কেজি দরে শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

ময়মনসিংহের ভালুকায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় পৃথক তিনটি স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও উসমান গনি মল্লিক মাখনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে শ্রমিকদের মাঝে নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হয়।

সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ‘পোশাকশিল্পের শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের শ্রম ও অবদানে শিল্পকারখানা সচল থাকে, দেশের অর্থনীতি এগিয়ে যায়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকার ৩০ টাকা কেজি দরে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে। ভালুকার শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকরা যাতে এ সুবিধা পান, সে লক্ষ্যে আমরা কাজ করছি। শ্রমিকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। শ্রমিকদের পাশে থাকা এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ভালুকায় ৩০ টাকা কেজি দরে শ্রমিকদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় ০৩:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬