ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ২০২৬ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়। এশিয়ার ফুটবল ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে অনন্য এক কীর্তি গড়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। খবর গোল ডটকমের।

গত গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় আসেন বেইরানভান্দ। নানা প্রতিকূলতা ও বিধিনিষেধের মধ্যেও বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল ইরান। যুক্তরাষ্ট্রে রাতযাপনসংক্রান্ত নিষেধাজ্ঞাসহ বেশ কিছু সীমাবদ্ধতার মুখে পড়তে হয়েছিল দলটিকে।

বিশ্বকাপে ইরানের গোলপোস্টের নিচে ছিলেন বেইরানভান্দ। দলের আস্থার প্রতিদানও দিয়েছেন দারুণভাবে। বিশেষ করে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ করে দলকে ০-০ গোলের ড্র এনে দেন তিনি।

এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষেও নাটকীয় ১-১ গোলের ড্র করে দলটি। তিন ম্যাচে অপরাজিত থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি ইরান। পুরো বিশ্বকাপে বেইরানভান্দের ঝুলিতে জমা হয় মোট ১৫টি সেভ।

এর আগে ২০১৯ সালেও এএফসির বর্ষসেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তবে সেবার পুরস্কার জিতেছিলেন কাতারের আকরাম আফিফ।

এবারের লড়াইয়ে সৌদি আরবের দুই তারকা ফেরাস আল-ব্রিকান ও সালেম আল-দাওসারিকে পেছনে ফেলেছেন বেইরানভান্দ। এএফসির ৩০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার এই অর্জনের মধ্য দিয়ে ২০০৪ সালের পর আবারও কোনো ইরানি ফুটবলারের হাতে উঠল এ সম্মাননা। সর্বশেষ ২০০৪ সালে পুরস্কারটি জিতেছিলেন ইরানের কিংবদন্তি আলী কারিমি।

এর আগে ইরানের হয়ে এ পুরস্কার জিতেছেন খোদাদাদ আজিজি (১৯৯৬), আলী দাইয়ি (১৯৯৯) ও মেহদি মাহদাভিকিয়া (২০০৩)। বেইরানভান্দের আগে এ পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া একমাত্র গোলরক্ষক ছিলেন সৌদি আরবের মোহাম্মদ আল-দেয়ায়া, ১৯৯৬ সালে।

জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও উজ্জ্বল ছিলেন বেইরানভান্দ। তার দারুণ পারফরম্যান্সে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয় ট্র্যাক্টর এফসি। প্রতিযোগিতায় দলের নয় ম্যাচের পাঁচটিতেই ক্লিনশিট ধরে রাখেন তিনি। এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এটিই ছিল ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা সাফল্য।

ঘরোয়া লিগেও ট্র্যাক্টরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গোলরক্ষক। যুদ্ধের কারণে সংক্ষিপ্ত হয়ে আসা লিগে মাত্র তিনটি ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত এসতেগলাল এফসির পেছনে থেকে রানার্সআপ হয় ট্র্যাক্টর।

চলতি বছরের অক্টোবর থেকে ইরানের আরেক ক্লাব ফজর সেপাসি শিরাজের হয়ে গোলপোস্ট সামলাচ্ছেন ৯০ আন্তর্জাতিক ম্যাচ খেলা বেইরানভান্দ। জাতীয় দল ও ক্লাব; দুই পর্যায়েই ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার এশিয়ার বর্ষসেরার মুকুট উঠল তার মাথায়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন গোলরক্ষক বেইরানভান্দ

আপডেট সময় ১১:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬