ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা Logo ঢাকা ইপিজেডের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন Logo গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ Logo আইসিজের রায়ে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, আশা ড. তিতুমীরের Logo মার্কিন নির্বাচনে ৫০ কোটি ডলার খরচ করে অনুতপ্ত ইলন মাস্ক Logo গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা Logo জাতীয় বুক অ্যাওয়ার্ড জয়ী ‘হুনা’: ছয় বছরের বন্দিজীবন নিয়ে লেখা বইয়ের জন্য পুরস্কৃত আবদেলরহমান এলগেন্ডি। Logo সাধারণ সর্দি নাকি অ্যালার্জি? জেনে নিন ৫ লক্ষণ Logo ১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড, সিরাজকে নিয়ে কাঠগড়ায় গম্ভীর Logo সরকারের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রম চলছে

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) লংকাবাংলা ফাইন্যান্স ২০২৫ সালের ব্যবসায় লোকসান করায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর সামান্য মুনাফা করেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। এদিকে টানা দ্বিতীয়বারে মতো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আজ কোম্পাানিটির শেয়ারে বড় দরপতন দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি লভ্যাংশ না দেওয়ার এই সিদ্ধান্ত জানিয়েছে।

কোম্পানিটির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৯ পয়সায়।

ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৯ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এদিকে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নিয়ম অনুযায়ী আজ কোম্পানিটির শেয়ারে দর ওঠা-নামায় কোনো সীমা থাকছে না। ফলে দুপুর ১টার মধ্যে শেয়ারটির দর সার্কিট ব্রেকারের সীমা ছাড়িয়ে প্রায় ১৩ শতাংশ পর্যন্ত কমেছে। এসময় পর্যন্ত শেয়ারটির দর দিনের শুরুর ১৪ টাকা ১০ পয়সা থেকে কমে ১২ টাকা ৩০ পয়সায় অবস্থান নিয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করলো লংকাবাংলা

আপডেট সময় ০১:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬