ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলটির বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দেশে-বিদেশে বারবার তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখে দিতে দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।

এ সময় গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে হুংকার দিয়ে তিনি বলেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।”

রিজার্ভ ও বৈদেশিক সফর প্রসঙ্গে সংসদ অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এছাড়া বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি হয়নি, বরং সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে এবং আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের এমওইউ তুলে ধরা হবে।

সাবেক সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত। সেই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে, গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।

বাংলা৭১নিউ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬