ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সবুজ পাড়ার জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ। এছাড়াও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, মহিলাদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো সক্রিয় থাকার প্রমাণ দিচ্ছে। তারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬