ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ Logo পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ভবনের চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তরের মিটিং রুমের পাশের একটি কিচেন রুমে শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পঞ্চম তলায় ধোয়ায় ছেয়ে গেছে। আমরা সবাই নিরাপদ রয়েছি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বিষয়টি খতিয়ে দেখবেন।

দুদক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুদকের নিজস্ব অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত আগুন নেভানো হয়।

জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের মূল ভবনের পঞ্চম তলায় চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তর অবস্থিত। ওই তলার মিটিং রুমের পাশের কিচেন রুমে আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগার পর ভবনের নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থাপনা কাজে লাগিয়ে তা দ্রুত নেভানো হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৫:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬