ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পাবনায় স্কুলের পরিত্যক্ত ভবনে মিলল ৭৭টি ককটেল Logo সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট Logo ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ Logo বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Dongjin SPC Flooring Logo মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সব সম্পত্তির সর্বোত্তম ব্যবহার করা হবে Logo বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী Logo নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৫ Logo প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা Logo খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ-এমনটাই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মঙ্গলবার পরীক্ষামূলকভাবে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রিড সিনক্রোনাইজেশনের এ পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অবদান রয়েছে।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে। প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার ফলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই ঐতিহাসিক ধাপ অর্জন সম্ভব হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রূপপুর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং দেশের সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জিত হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬