ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অন্তত ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আরও আটটি কারখানা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের ঘটনায় সাভার-আশুলিয়ায় অন্তত ৮০টি শিল্পকারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে আটটি কারখানা।

বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েই সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের দেখাদেখি পাশের আরও একটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন।

একপর্যায়ে তারা হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।

এ সময় শ্রমিকদের একাংশ আশপাশের চালু থাকা কারখানার দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাঁধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ছাড়া শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলেও পদ্মার মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

এদিকে সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি দল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। একইভাবে সকাল ১০টার দিকে খেজুর বাগান এলাকায় আরেকটি কারখানার শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এছাড়া আশুলিয়ার জামগড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলামের মালিকানাধীন ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এদিন বেলা ১১টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী পোশাক শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন কারখানার সামনে ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিনভর সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা। প্রস্তুত রাখা হয় পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাভার-আশুলিয়ায় ৮০ কারখানায় সাধারণ ছুটি

আপডেট সময় ০৬:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬