ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের Logo খিলগাঁওয়ে ডিজিএফআইয়ের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার Logo হাতে ব্যথা নিয়ে মাঠ ছাড়লেন হাসান, বিপাকে বাংলাদেশ Logo শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী Logo আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন Logo গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু Logo সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কার কত বাড়ল? Logo সাবেক এডিসি কারাগারে, ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা Logo ১৭৮ ওয়েবসাইটে হ্যাকারদের হামলা, ঝুঁকিতে আইফোন ব্যবহারকারী

বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। আজ মঙ্গলবার এ হামলা পরিচালনা করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানি আকাশসীমায় বারবার মার্কিন অনুপ্রবেশের প্রতিশোধ নিতে আইআরজিসির সামরিক ড্রোনগুলো বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ পরিচালনা করেছে।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আইআরজিসির পক্ষ থেকে আরও বরা হয়েছে, ইরানি আকাশসীমার ক্রমাগত লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোর ব্যবহার ‘বিনা জবাবে পার পাবে না’।

আইআরজিসির এই হামলা এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি বাহরাইনের সরকার কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, আইআরজিসির এই বিবৃতি প্রদানের কিছুক্ষণ আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করা হয় এবং নাগরিকদের শান্ত থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও সরকারি নির্দেশনার হালনাগাদ অবস্থা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এক বিবৃতিতে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছয়টি সামরিক ড্রোন নিক্ষেপের দাবি করেছিল আইআরজিসি।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, মার্কিন বাহিনী ইরানের দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির শীর্ষ মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তাহলে তেহরানও তার সমুচিত জবাব দেবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে পোস্ট করা এক বার্তায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন ঘালিবাফ। সেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের কিছু বাঁধ হয়তো কেবল কৃষি সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, বরং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোকে সহায়তা করার উদ্দেশ্যেও নির্মাণ করা হয়ে থাকতে পারে।

এক্সবার্তায় ইরানি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, “বেসামরিক অবকাঠামোর ওপর পরবর্তী হামলার প্রস্তুতি হিসেবে তাদের তথাকথিত ‘বিশেষজ্ঞরা’ নিউ ইয়র্ক টাইমসকে বলছেন—‘ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধগুলো দ্বৈত ব্যবহারের (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত) উপযোগী’।”

“বেশ ভালো কথা। এখন থেকে নতুন নিয়ম হলো—যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কোনো ঘাঁটির কাছাকাছি থাকা যেকোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎ কেন্দ্রকেও ‘দ্বৈত ব্যবহারের’ উপযোগী বলে গণ্য করা হবে। আমরা আপনাদের এই যুক্তিটি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করব।”

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

আপডেট সময় ০৩:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬