দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
কংগ্রেসের একাধিক সূত্রের ভিত্তিতে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৬ নভেম্বর (সোমবার) এই প্রকাশনা অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
সোনিয়া গান্ধীর লেখা ‘বিলংগিং : আ জার্নি অফ লাভ’ শীর্ষক স্মৃতিকথার প্রকাশনা অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। এর আগে গত জুনে দিল্লি সফরে গিয়ে নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি।
সোনিয়া গান্ধীর বইয়ের অনুষ্ঠান ছাড়াও কর্ণাটকের সঙ্গে মেকাদাতু বাঁধ ইস্যুর প্রেক্ষাপটেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিরোধী দল ডিএমকে দাবি জানিয়েছে, চেন্নাইয়ে সর্বদলীয় বৈঠক করার পর তামিলনাড়ু সরকার যেন রাজ্য থেকে সংসদ সদস্য ও বিধায়কদের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে এবং মেকেরদাতু বাঁধ প্রস্তাবের তীব্র বিরোধিতা জানায়।
বাংলা৭১নিউজ/আরএইচ



























