ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা Logo ‘এত বছর ধরে যা গড়ে তুলেছি, কারও কথায় তা নষ্ট হবে না’ Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে ইসি Logo ঢাকায় বসছে তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার প্রদর্শনী Logo নিষেধাজ্ঞা, বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ Logo ২৭ নভেম্বর ঢাকা মাতাবেন পপতারকা ওটিলিয়া Logo বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার: প্রতিমন্ত্রী Logo ‘ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টাকে জনগণ সফল হতে দেবে না’ Logo নামাজে আস্তে ও জোরে আমিন বলা হয় যে কারণে Logo ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের বিলম্ব, আগুনে পুড়ল ১৮ দোকান ও ২ বসতঘর

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের দূরত্ব দেড় হাজার কিলোমিটারেরও বেশি। বিমানে সময় লাগে আড়াই থেকে তিন ঘণ্টার মতো। এই লম্বা পথ পাড়ি দিয়ে কেবল সেখানে ১২ ঘণ্টা থেকে, তারপর আবার ফিরেও আসেন।

এই দৌড়-সফর করলেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। ঢাকা থেকে মেকআপ নিয়ে থাইল্যান্ডে গিয়ে, একটি শো উপস্থাপনা করে আবার ফিরেও এসেছেন। একই সাজ-পোশাকে তার যাওয়া, শো করা এবং ফিরে আসা। ব্যতিক্রম এ সফরের টুকরো ভিডিও করে জানিয়েছেন অনুসারীদের।

মেকআপ নেওয়ার সময় ধারণ করা ভিডিওতে মৌসুমী মৌ বলেন, ‘এখন রাত সাড়ে ৮টায় মেকআপ নিচ্ছি, এরপর আমি ফ্লাই করব রাত ২টায়। ভোর সাড়ে পাঁচটায় আমি ব্যাংককে নামব। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে বাজবে সাড়ে ৮টার মতো এবং সাড়ে ৯টায় আমার শো শুরু হবে। বিকাল ৪টায় শো শেষ হবে এবং রাতের ফ্লাইটে আবার ব্যাক করব।’

তবে এই পরিকল্পনার মধ্যেও একটু ব্যাঘাত ঘটেছিল। কারণ বিমানে ওঠার ঘণ্টা দুয়েক আগে মৌ জানতে পারেন, তার শো সাড়ে ৯টায় নয়, বরং সাড়ে ৮টায়। অর্থাৎ তাকে ৮টায় থাকতে হবে ব্যাংককের ওই হোটেলে। অগত্যা আরও অস্থিরতা নিয়ে ছুটতে হয়েছে এ তারকা সঞ্চালককে।

এই ‘রোলার-কোস্টার’ সফরে বাড়তি চ্যালেঞ্জ ছিল ঘুমহীনতা। কারণ এর আগের রাতেও ঘুমাতে পারেননি মৌসুমী মৌ। সময়মতো ব্যাংককের ভেন্যুতে পৌঁছান তিনি। তবে নিজেকে টিকিয়ে রাখতে বারবার পানি আর ব্ল্যাক কফি খেতে হয়েছে।

মৌ জানান, এর আগেও তার এমন অভিজ্ঞতা হয়েছে। একবার মাত্র ১০ ঘণ্টার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন তিনি। এত এত ধকল শান্তমনে সয়ে নেন, কারণ উপস্থাপনা তার ভালোবাসার জায়গা।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে মুছে যাবে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, যা করবেন ব্যবহারকারীরা

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আপডেট সময় ১২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬