ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার Logo “৭ নভেম্বর ও বাংলাদেশি জাতীয়তাবাদ: এক অবিসংবাদিত রাজনৈতিক বাঁকবদল” Logo “দানবীর রণদা প্রসাদ সাহার জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা” Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা Logo সিডরের ১৯ বছর: আতঙ্ক আর অনিশ্চয়তা যেন কাটছেই না উপকূলবাসীর Logo ইদ্রিস আলীর সঙ্গেএমপি নুসরাতের বাবার কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন রাশেদ খাঁন Logo হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি Logo গত ১০ বছরে টাকার মান কমেছে প্রায় ৬০ শতাংশ: গভর্নর মোস্তাকুর রহমান Logo প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

আপডেট সময় ১১:৩২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬