ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন Logo জাপানের কাছে হেরে রাফিনিয়া বললেন, ‘রেফারির বিপক্ষে খেলা কঠিন’ Logo ৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা Logo যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত Logo খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মৃ’তদেহ খেলেন ব্যক্তি Logo রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ Logo তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল Logo সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন Logo পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত

দেশের বাজারে গতকাল শনিবার সোনার দাম আরেক দফা কমানো হয়েছে। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দফায় সোনার ভরিতে কমেছে ১২ হাজার ৭২ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন

৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত

আপডেট সময় ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬