ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন Logo জাপানের কাছে হেরে রাফিনিয়া বললেন, ‘রেফারির বিপক্ষে খেলা কঠিন’ Logo ৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা Logo যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত Logo খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মৃ’তদেহ খেলেন ব্যক্তি Logo রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ Logo তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল Logo সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন Logo পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলা থামছে না। সর্বশেষ দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলার কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।

এদিকে হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। তিনি আবু মাহমুদ নামেও পরিচিত ছিলেন। যুদ্ধবিরতির মধ্যেও হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার ভাষ্য, গাজাকে নিরস্ত্রীকরণ এবং হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলের আক্রমণাত্মক নীতি অব্যাহত থাকবে। এরই মধ্যে নেতানিয়াহু সরকারের পতন ঘটেছে এবং সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হাসপাতালটিতে অবস্থানরত হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল ও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়। তবে হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হন।

হাসপাতালে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে হামাস। সংগঠনটি ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার কথা বলে ইসরায়েল আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে হামলার ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল

আপডেট সময় ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬