ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন Logo জাপানের কাছে হেরে রাফিনিয়া বললেন, ‘রেফারির বিপক্ষে খেলা কঠিন’ Logo ৫ দফায় কমে নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ৬ কারখানা বন্ধ ঘোষণা Logo যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্সের সুযোগ, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত Logo খাবার চেয়েছিলেন হোটেলে, না পেয়ে কুকুরের মৃ’তদেহ খেলেন ব্যক্তি Logo রূপপুরের বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, চলতি সপ্তাহেই পরীক্ষামূলক সংযোগ Logo তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও গাজায় অভিযান চালাবে ইসরায়েল Logo সশস্ত্র গ্রুপে যোগদান করা সহজ, ছেড়ে এসে বেঁচে থাকা কঠিন Logo পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কখনো অপহরণ করে মানুষকে জিম্মি করা হচ্ছে। পরে তাদের সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে। এই পাচারের শিকার হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ এবং মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা। অনেককে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হচ্ছে। আবার কাউকে ট্রলারে তুলে গভীর সাগরে পাঠানো হচ্ছে। পথে নৌযান বিকল হওয়া, খাবার ও পানির সংকট, উত্তাল ঢেউ কিংবা ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

সম্প্রতি টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা এ অঞ্চলে পাচারকারী চক্রের ভয়াবহ তৎপরতা আবারও সামনে নিয়ে এসেছে। গত ৫ নভেম্বরের ঐ অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী-শিশুসহ ৫৭ জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় মানব পাচার চক্রের পাঁচ সদস্যকে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক অভিযানের পরও পাচারকারীরা কৌশল পরিবর্তন করে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

পাহাড় থেকে মানুষ সংগ্রহ করে সাগরপথে পাচার : টেকনাফে সাগরপথে পাচারের জন্য মানুষ সংগ্রহ, গোপন আস্তানায় আটকে রাখা, পাহারা দেওয়া এবং উপকূলে পৌঁছে দেওয়ার জন্য একাধিক ধাপে কাজ করছে বিভিন্ন চক্র। কোনো কোনো ক্ষেত্রে অপহরণ করে মানুষকে পাচারের চেষ্টা করা হচ্ছে। আবার কাউকে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।

গত ৫ নভেম্বরের অভিযানে উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েক জনকে চাকরির কথা বলে কক্সবাজারে আনা হয়েছিল। পরে তাদের পাহাড়ের আস্তানায় আটকে রাখা হয়। তাদের সাগরপথে বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছিল। ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগও রয়েছে। সম্প্রতি উদ্ধার হওয়া কয়েক জন ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে ৩ লাখ টাকা অথবা বাড়ি ফিরতে ৪ লাখ টাকা দাবি করা হয়। আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

কক্সবাজার উপকূল দিয়ে মানব পাচারের ঘটনা নতুন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই রোহিঙ্গা। কক্সবাজার জেলায় ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত মানব পাচারের অভিযোগে ৪৬২টি মামলা হয়েছে।

দুই বছরে সহস্রাধিক উদ্ধার: গত দুই বছরে কোস্ট গার্ডের বেশ কয়েকটি অভিযানে সহস্রাধিক মানুষ উদ্ধার হয়েছে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফের বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৬৬ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৩ নারী, ২২ পুরুষ ও ২১ শিশু ছিলেন। অধিকাংশই রোহিঙ্গা। তাদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ের গোপন আস্তানায় আটকে রাখা হয়েছিল। এ ব্যাপারে কোস্ট সদর দপ্তরের মিডিয়া শাখার উপপরিচালক লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মানব পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের কার্যক্রম এখন শুধু সাগরে ট্রলার আটকানোর মধ্যে সীমাবদ্ধ নেই। পাচারকারীরা যাতে মানুষকে ট্রলারে তুলে গভীর সাগরে পাঠাতে না পারে, সেজন্য উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানায়ও নজরদারি চালানো হচ্ছে।

মালয়েশিয়া ও থাইল্যান্ড পাচারের প্রধান গন্তব্য: টেকনাফ থেকে সাগরপথে মানব পাচারের অন্যতম প্রধান গন্তব্য মালয়েশিয়া। তবে অনেক ক্ষেত্রে থাইল্যান্ডকে মধ্যবর্তী গন্তব্য হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) ২০২৪ সালের এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারা থেকে সমুদ্রপথে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় বন্দরে মানুষ নেওয়া হয়। সেখান থেকে সাগর বা স্থলপথে থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় পাঠানো হয়। কোনো কোনো ক্ষেত্রে এই যাত্রায় পাঁচ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে। এই পথে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষও পাচারের শিকার হচ্ছেন।

সাগরে অনাহার, ট্রলারডুবি ও প্রাণহানি: মানব পাচারের শিকার ব্যক্তিদের জন্য সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সাগরে পাড়ি দেওয়ার সময়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ একটি ট্রলারে তোলা হয়। পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা থাকে না। দীর্ঘ যাত্রায় ইঞ্জিন বিকল হওয়া, বৈরী আবহাওয়া কিংবা নৌযান ডুবে যাওয়ার ঘটনায় প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের ২৯ জুলাই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালে ৬ হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন। তাদের মধ্যে আনুমানিক ৯০০ জনের মৃত্যু হয়। অর্থাৎ সমুদ্রযাত্রায় অংশ নেওয়া প্রতি সাত জনের এক জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অস্কারের মঞ্চে অভিনেত্রী, কী হয়েছিল সেদিন

পাহাড় থেকে সাগরপথে মানব পাচার থামছে না

আপডেট সময় ০৯:৩৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬