ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করতে বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় এ কথা জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, সারা দেশে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে শুধু পুঁজি বা অবকাঠামো যথেষ্ট নয়। আইনের শাসনের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।

কোনো বিরূপ পরিস্থিতির মুখে পড়লে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬