ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জলবায়ু কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনতে হবে Logo জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত Logo ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যপণ্যের প্যাকেটে সতর্কবার্তা চালুর আহ্বান Logo মানুষের ১৫০ বছর বাঁচা কি সম্ভব, বানর নিয়ে গবেষণায় ব্যস্ত পুতিনের বিজ্ঞানী Logo ৪২ বছর বয়সে প্রথমবার মা হলেন অ্যাভ্রিল ল্যাভিন Logo ৮ দিনেই ১০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড Logo হিলিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ Logo বিগত সময়ে চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন : মির্জা আব্বাস Logo টানা ১৫ দিন নিজের মূত্র পান করেছেন অভিনেতা পরেশ রাওয়াল Logo শেখ হাসিনা আপিল করার সুযোগ পবেন না : আইনমন্ত্রী

মানুষের ১৫০ বছর বাঁচা কি সম্ভব, বানর নিয়ে গবেষণায় ব্যস্ত পুতিনের বিজ্ঞানী

মানুষের আয়ু বাড়ানোর পাশাপাশি দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম রাখার উপায় খুঁজছে রাশিয়া। এ লক্ষ্যে গবেষণা চালাচ্ছে দেশটির অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রধান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মিখাইল কোভালচুক এ তথ্য জানিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে এই খবর বলা হেয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, মস্কোতে আয়োজিত কুরচাতভ জিনোমিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোভালচুক। তিনি জানান, বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করতে বর্তমানে বয়স্ক বানরদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে।

এই গবেষণায় ৭ হাজারের বেশি ‘প্রাইমেট’ বা বানরজাতীয় প্রাণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ২০ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের একটি বিশেষ দলও রয়েছে। কোভালচুকের ভাষায়, এই দলটি বেশ ‘অনন্য’।

তিনি জানান, মস্কোভিত্তিক কুরচাতভ ইনস্টিটিউটের গবেষকেরা ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

এসব পরীক্ষায় বানরগুলোর শরীরের জৈবরাসায়নিক পরিবর্তন, বিভিন্ন অঙ্গের গঠন, রক্তনালির অবস্থা এবং মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ করা হচ্ছে।

মানুষের আয়ু বাড়ানোর বিষয়ে বেশ কিছুদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত মাসে ৭৪ বছরে পা রাখা পুতিন ২০২৫ সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক কথোপকথনে মানুষের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাদের এই কথোপকথনের একটি অংশ চালু থাকা মাইক্রোফোনে ধরা পড়ে।

কোভালচুকের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তাকে পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং জেনেটিক্সসহ বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে প্রেসিডেন্টের অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তার ভাই ইউরি কোভালচুক একজন ধনকুবের ব্যাংকার।

তিনিও পুতিনের দীর্ঘদিনের সহযোগী এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলয়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি।

রাশিয়ার সংবাদপত্র ‘ভেদোমোস্তি’র প্রতিবেদন অনুযায়ী, মানুষের আয়ু বাড়ানোর বিষয়ে আগ্রহ রয়েছে পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরোনৎসোভারও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট ও জেনেটিক্স গবেষক ভোরোনৎসোভা গত অক্টোবর মাসে ‘স্কোলকোভো মস্কো স্কুল অব ম্যানেজমেন্ট’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য দেন।

প্রতিষ্ঠানটিতে সম্প্রতি দীর্ঘায়ু নিয়ে গবেষণার জন্য একটি বিশেষ গবেষণাগার চালু করা হয়েছে। অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যসেবার উন্নতির মাধ্যমে মানুষের আয়ু কিভাবে বাড়ানো সম্ভব, তা নিয়ে আলোচনা করেন। তবে মানুষের স্বাভাবিক আয়ুর সীমা অতিক্রম করার প্রচেষ্টাকে তিনি ‘ঈশ্বর বা প্রকৃতির সঙ্গে প্রতারণা করার’ শামিল বলে মন্তব্য করেন।

রাশিয়ার অন্যতম প্রধান রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউট। এখানে পারমাণবিক শক্তি, পদার্থবিজ্ঞান, জিনতত্ত্ব ও বায়োমেডিক্যাল প্রযুক্তিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা পরিচালিত হয়। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন মিখাইল কোভালচুক। তিনি প্রথমে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, পরে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জলবায়ু কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনাকে মূলধারায় আনতে হবে

মানুষের ১৫০ বছর বাঁচা কি সম্ভব, বানর নিয়ে গবেষণায় ব্যস্ত পুতিনের বিজ্ঞানী

আপডেট সময় ০১:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬