ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি অ্যাডভোকেট কামাল আটক Logo আমাজনে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা ব্রাজিলের পারা রাজ্যে Logo গাজীপুরে আবার মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গ্রেপ্তার ১ Logo প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনার একটি পাতা দিতেন ভারতীয় পাইলট Logo বায়ুদূষণে লাহোর-দিল্লির পর ঢাকা Logo যোগাযোগ অবকাঠামোয় বড় প্রকল্পের পথে সরকার Logo চট্টগ্রামে ইপসার দুই উদ্যোগ পরিদর্শনে বিশ্বব্যাংক Logo বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা

আমাজনে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা ব্রাজিলের পারা রাজ্যে

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র খরা ও এল নিনোর প্রভাবে ব্রাজিলের আমাজন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকেই পারা রাজ্যে ৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে, যা গত বছরের (২০২৫) পুরো নভেম্বরের সমান। এমনকি গত ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ৭০০টি দাবানল সক্রিয় ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পারা রাজ্যে ১২০ দিন মেয়াদি জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এর আওতায় জমিতে আগুন দিয়ে জঙ্গল বা চারণভূমি পরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি আগুন নেভাতে এবং নতুন করে আগুন লাগা রোধ করতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

রাজ্য সরকারের তথ্যমতে, ৮৭ লাখ মানুষের বসবাসস্থল পারায় খরা অত্যন্ত তীব্র রূপ ধারণ করেছে। সেখানকার শুকিয়ে যাওয়া গাছপালা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করছে, যা স্থানীয় জনগোষ্ঠী, বনভূমি ও সার্বিক উৎপাদনে মারাত্মক হুমকি তৈরি করছে। এর আগে প্রতিবেশী আমাজনাস রাজ্যের মানাউস শহরেও দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় অক্টোবরের শুরুতে স্কুল বন্ধ রাখতে হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, এল নিনো আমাজন অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে খরা তীব্র করে তুলছে। এ বছর এটি এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজন বাঁচিয়ে রাখা বৈশ্বিক উষ্ণতা রোধে অত্যন্ত জরুরি। ২০২৪ সালে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক দাবানল হয়েছিল। তবে জলবায়ুর বর্তমান গতিপ্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে যে, চলতি বছর পরিস্থিতি আরো বেশি গুরুতর হবে এবং ডিসেম্বরে এর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আমাজনে দাবানল, জরুরি অবস্থা ঘোষণা ব্রাজিলের পারা রাজ্যে

আপডেট সময় ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬