ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী Logo পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : সড়ক মন্ত্রী Logo পাসপোর্ট-এনআইডি আবেদনে শেখ হাসিনার স্বাক্ষর জাল করা হয়েছে : রাশেদ খান Logo রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আইসিজের রায়কে স্বাগত জানাল তুরস্ক Logo ২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী

মেসিকে ছাড়া প্রথম ম্যাচে খেলতে নেমেই হারলো আর্জেন্টিনা

সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের তেঁতো স্বাদ পেয়েছে আলবিসেলেস্তেরা।

গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

আর্জেন্টিনার জালে গোল করছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো

মেসির অনুপস্থিতিতে শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথমার্ধে উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খেতে হয় আর্জেন্টিনাকে।

বিরতির পরপরই এগিয়ে যায় উরুগুয়ে। জিওর্জিয়ান ডি আরাসকায়েতার বাঁ প্রান্ত থেকে নেওয়া ফ্রি-কিক ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হেডে বল ক্লিয়ার করতে গেলে সেটি সতীর্থ বালেরদির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে।

মেসিকে ছাড়া প্রথম ম্যাচেই আর্জেন্টিনার হার

এরপর ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে উরুগুয়ে। ডি আরাসকায়েতার নেওয়া কর্নার থেকে বলটি আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে জালে প্রবেশ করে।

ম্যাচের ৭৩ মিনিটে আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে ঘরের মাঠে হেরে মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান

মেসিকে ছাড়া প্রথম ম্যাচে খেলতে নেমেই হারলো আর্জেন্টিনা

আপডেট সময় ১০:০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬